মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমনকি এই মুহূর্তে ওই অঞ্চলে নৌ-চলাচল ব্যাহত হয়—এমন কোনো পদক্ষেপ ইরান নেবে না বলেও তিনি পরিষ্কার করেছেন।
রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি ইরানের এই অবস্থানের কথা জানান। যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই সংঘাত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র—কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘এই যুদ্ধে কারো পক্ষেই জয়ী হওয়া সম্ভব নয়। তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হবে না। যতদিন তারা এই অন্যায় যুদ্ধ চালিয়ে যাবে, ততদিন তাদের প্রাপ্তি হবে শূন্য।’
চলমান পরিস্থিতির সঙ্গে গত বছরের জুন মাসের ‘১২ দিনের যুদ্ধের’ তুলনা করে আরাগচি বলেন, সে সময়ও শত্রুরা ভেবেছিল ইরান মাত্র দু-তিন দিনেই হার মেনে নেবে। কিন্তু দীর্ঘ ১২ দিন পরও যখন তারা দেখল ইরান মাথা নোয়াচ্ছে না, তখন তারাই উল্টো নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য আকুতি জানিয়েছিল। তিনি আরও যোগ করেন, ‘এবারও পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছি না। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাব এবং শত্রুরা খুব শীঘ্রই এর তিক্ত ফলাফল দেখতে পাবে।’
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তারা মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এবং সেগুলো লক্ষ্যভেদে সফল হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। আলজাজিরাকে তিনি জানিয়েছেন, ইরানি মিসাইলগুলো রণতরির ধারেকাছেও পৌঁছাতে পারেনি। জাহাজটি বর্তমানে সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন