ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলার পর চীন গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করা উচিত এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, ইসরায়েল ও ইরানে থাকা চীনা নাগরিকদের নিরাপদ এলাকায় সরে যেতে বা দেশের বাইরে নিরাপদ স্থানে পৌঁছানোর পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। ইরান থেকে বের হওয়ার জন্য আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক ও ইরাক হয়ে চারটি স্থলপথের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন হিসেবে সমালোচনা করেছে। সংস্থাটি উল্লেখ করেছে, এটি শক্তির রাজনীতি ও আধিপত্যবাদের উদাহরণ। শিনহুয়া আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন