ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরে মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করল ‘বিজয়ী’

এস এম পারভেজ
এস এম পারভেজ স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

চাঁদপুরে মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করল ‘বিজয়ী’
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র পুরান বাজারে অবস্থিত আল মদিনা ইসলামিয়া মাদ্রাসা-এর দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী

রোববার (১ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার তানিয়া ইফতিয়া খান শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন। এ সময় তিনি কয়েকজন শিক্ষার্থীকে নিজ হাতে পাঞ্জাবি পরিয়ে দেন। পোশাক বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াদুদ

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে তানিয়া ইফতিয়া খান বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পারিবারিক সহযোগিতায় দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পোশাক উপহার দেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, শিশুদের মুখের হাসিই তাদের কাজের প্রধান অনুপ্রেরণা। তিনি আরও জানান, শিক্ষাই একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় বই, খাতা, কলমসহ যেকোনো শিক্ষা উপকরণের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অব আরুশি-এর প্রেসিডেন্ট ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিলুফার করিম, এবং উপদেষ্টা কানিজ ফাতেমা

উল্লেখ্য, ‘বিজয়ী’ ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, পাশাপাশি শিশুদের জন্য খাবার, পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক ও কনটেন্ট ক্রিয়েটর শরীফ হাওলাদার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং টিম বিজয়ীর সদস্যরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চাঁদপুরে মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করল ‘বিজয়ী’

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ