নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চিরুনি অভিযানে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ব্যানার্জি বাড়ি থেকে সম্প্রতি একটি মোটরসাইকেল চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরচক্রটি কালিয়া থানার জয়পুর গ্রামের সাজ্জাদ শিকদারের বাড়িতে অবস্থান করছে এবং চুরি করা মোটরসাইকেল সেখানে রাখা হয়েছে।
বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হলে তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই টিটো আলী ও এসআই অমিত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন