ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত একজন নিহত এবং ১২১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন নারী। আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এ বিষয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে সবগুলো প্রতিহত করা যাচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত ও আহতদের সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ছাড়া পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন