রাজশাহী প্রতিনিধি
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)-এর নেতৃবৃন্দ শনিবার দুপুরে বিসিকে পবা-মোহনপুরের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে এমপি শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় এমপি বলেন, তিনি দীর্ঘদিন ধরে পবা-মোহনপুরের মানুষের সঙ্গে কাজ করে আসছেন। এলাকার মানুষের ভালোবাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে চান। চলার পথে কোনো ভুল বা ত্রুটি হলে তা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত উন্নয়নে সহযোগিতা এবং গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমপি মনোযোগ সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সহ-সভাপতি আব্দুল জাবীদ অপু, কোষাধ্যক্ষ আবরার শাঈর, দফতর সম্পাদক রাকিবুল হাসান রাজিব, নির্বাহী সদস্য আহসান হাবীব অপু, শরিফুজ্জামান রয়েল ও মোস্তাফিজুর রহমান সোহানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে এমপি সাংবাদিকদের সফলতা কামনা করেন এবং আরটিজেএ নেতৃবৃন্দ তাঁকে ধন্যবাদ জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন