ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত-এ মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার পর রিয়াদ এ নিন্দা জানায়।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েত-এ ইরানের হামলার কঠোর নিন্দা জানানো হচ্ছে। তাদের মতে, এসব হামলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে তেহরানকে সতর্কও করেছে রিয়াদ।

এদিকে সৌদি আরবের পর ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা দেশটির আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের ‘ভয়াবহ লঙ্ঘন’। এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার কুয়েতের রয়েছে বলেও জানানো হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, আমিরাতের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর জবাবে পাল্টা হামলার হুমকিও দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই মার্কিন মিত্র রাষ্ট্র।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অর্ধডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। পাশাপাশি কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। একই সঙ্গে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং জর্ডানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইরান-এর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, নিন্দা জানালো সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ