ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে

তেহরানে নেই খামেনি

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

তেহরানে নেই খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই; তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রয়টার্সকে দেওয়া এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) হিসেবে উল্লেখ করেছে। প্রথম দফার হামলায় খামেনির দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

খবরে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরপরই খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তেহরানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে বিভিন্ন নিরাপত্তা সূত্র জানিয়েছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ইতোমধ্যে আকাশসীমা বন্ধসহ দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তেহরানে নেই খামেনি

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই; তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রয়টার্সকে দেওয়া এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) হিসেবে উল্লেখ করেছে। প্রথম দফার হামলায় খামেনির দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

খবরে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরপরই খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তেহরানে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে বিভিন্ন নিরাপত্তা সূত্র জানিয়েছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ইতোমধ্যে আকাশসীমা বন্ধসহ দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ