ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

তেহরানসহ ইরানের ৬ শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

তেহরানসহ ইরানের ৬ শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা
চিত্র : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ ছয়টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার শহরগুলো হলো তেহরান, ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যে বাকি ছয়টি শহরেও ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি স্বীকার করেছেন এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন। তেহরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছে অবস্থিত।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলার পর ইরান তৎপর প্রতিক্রিয়া নিতে প্রস্তুত রয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তেহরানসহ ইরানের ৬ শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইরানের রাজধানী তেহরানসহ ছয়টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার শহরগুলো হলো তেহরান, ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যে বাকি ছয়টি শহরেও ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি স্বীকার করেছেন এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন। তেহরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছে অবস্থিত।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলার পর ইরান তৎপর প্রতিক্রিয়া নিতে প্রস্তুত রয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ