ইরানে শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপের অংশ।
মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইরানের ওপর চালানো এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এর আগে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েল কাটজ এই তথ্য নিশ্চিত করেন।
ইরানি হামলার শুরু হওয়ার পরপরই ইসরায়েল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়। দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে। হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন