দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়িয়ে বিনিয়োগ বৃদ্ধি করার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থানও সম্প্রসারিত হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত হাসপাতালের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে অগ্রাধিকার কী— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশি-বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের একটি অন্যতম কর্মসূচি কর্মসংস্থান। বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে।’ তিনি আরও জানান, আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।
এদিন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। বিকেল ৩টায় তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল–২-এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে উপস্থিত হন।
পরে পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি তিনি ঘুরে দেখেন। পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেল উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন