পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার মতো ক্ষমতা পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর রয়েছে। আফগানিস্তানে শুরু হওয়া সামরিক অভিযানে পুরো জাতি তাদের সমর্থন জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় শাহবাজ বলেন, “আমাদের সেনাবাহিনী যে কোনো আগ্রাসী বাহিনীর উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করার সম্পূর্ণ সক্ষমতা রাখে। পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।”
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে আফগান বাহিনী অতর্কিত হামলা চালায়। এই হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও কয়েকজন বন্দি হয়।
হামলার সময় তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সেনারা নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত আধুনিক অস্ত্র ব্যবহার করেছে এবং পাকিস্তানি সেনাদের কঠোর প্রতিক্রিয়া দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এ হামলার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনী (পিএএফ) বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হন।
পিএএফের বোমাবর্ষণে আফগান সেনাবাহিনীর দুটি হেডকোয়ার্টার, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দু’টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন ও দুটি সেক্টর হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে। এছাড়া ৮০টিরও বেশি ট্যাংক, বিপুল সংখ্যক আর্টিলারি গান ও সাঁজোয়া যানও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এই অভিযান শুরুর পর শাহবাজ শরিফ এক্সে বার্তায় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও জাতির সমর্থনের কথা পুনরায় নিশ্চিত করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন