ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অনাবাদি জমি, ঋণের বোঝা, খাল খননের দাবিতে তালতলীতে মানববন্ধন

ছবি: জনসাধারণের মানববন্ধন থেকে সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার ২নং ছোটবগী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের গোপের খাল পুনঃখননের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শতাধিক মানুষ মানববন্ধন করেছে। জাকিরতবক ছালেহিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষক ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মোঃ মহিউদ্দিন এবং তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাহাতাব মোল্লা।

উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক মুসুল্লি, সাবেক ইউপি সদস্য মোঃ কবির হাং, জলিল হাওলাদার, আলমগীর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষকরা জানান, মোশাররফ খাঁনের বাড়ি থেকে পূর্ব দিকে খাজুরা ব্রিজ হয়ে আব্দুল ওয়াজেদ মিয়ার বাড়ি পর্যন্ত গোপের খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে আছে। খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় বর্ষার সময় বিস্তীর্ণ জমি জলাবদ্ধ হয়ে যায়, ফলে আমন ধানসহ ফসল পানির নিচে তলিয়ে যায় এবং কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

শুকনো মৌসুমে খালে পানি না থাকায় সেচ সংকট দেখা দেয়। অনেক কৃষক ব্যক্তিগত পাম্প ব্যবহার করেও ফসলের সঠিক সেচ দিতে পারছেন না। এর ফলে উৎপাদন খরচ বেড়েও গেলেও ফলন কম হওয়ায় ক্ষতি সামলানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনেক জমি অনাবাদি হয়ে গেছে। কৃষকরা জানান, জমির উর্বরতা কমে যাওয়ায় আগের মতো ফলন হচ্ছে না এবং অনেক পরিবার ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় স্থানীয় মৎস্য সম্পদও কমে গেছে। খালনির্ভর জেলে ও শ্রমজীবী পরিবারগুলো আয় হারিয়ে বিপাকে পড়েছে। একই সঙ্গে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়িতে পানি ঢুকছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তবে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

অনাবাদি জমি, ঋণের বোঝা, খাল খননের দাবিতে তালতলীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ