ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এমপি অ্যাড. রাসেল ও রুহুল আমিনের সাক্ষাৎ

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এমপি অ্যাড. রাসেল ও রুহুল আমিনের সাক্ষাৎ

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সমবায় অফিসের তৃতীয় তলায় সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতৃবৃন্দ। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও জেলার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি মো: আলিমুজ্জামান ও মনিরুজ্জামান সোহেল, জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা সাজিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো: নাজিম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তর করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এমপি অ্যাড. রাসেল ও রুহুল আমিনের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সমবায় অফিসের তৃতীয় তলায় সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতৃবৃন্দ। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও জেলার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি প্রকৌশলী তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি মো: আলিমুজ্জামান ও মনিরুজ্জামান সোহেল, জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা সাজিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো: নাজিম উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ জেলা ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় রূপান্তর করা সম্ভব হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ