ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যর সাথে জেলা প্রশাসনের পরিচিত সভা অনুষ্ঠিত

আব্দুল হাকিম
আব্দুল হাকিম
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যর সাথে জেলা প্রশাসনের পরিচিত সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসনের এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, দুই আসনের জনপ্রতিনিধিরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। পেশাদারিত্ব ও দায়িত্ববোধ থেকে জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি মাদক ও চাঁদাবাজিমুক্ত জেলা গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। উন্নয়নমূলক কাজ, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণে বরাদ্দ অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে কয়েকটি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া গিয়েছিল। পুনরায় কার্যকর মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর নজরদারির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঘুষ ও কমিশন বাণিজ্যের কোনো সুযোগ রাখা যাবে না। সকল অফিসকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা; কৃষকদের সারের সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও উপ-পরিচালক স্থানীয় সরকার শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। সভায় বক্তারা সম্মিলিতভাবে দুর্নীতি ও মাদকমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যর সাথে জেলা প্রশাসনের পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ