ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া
অর্থমন্ত্রী - আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকারের ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন স্বাভাবিক। তিনি বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেক কিছুরই পরিবর্তন হবে। ব্যাংকের গভর্নর পদেও এটি হয়েছে। এটা কোনো নতুন বিষয় নয়। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? এর বিশেষ কোনো কারণ নেই। এটি নতুন সরকারের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকারের ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন স্বাভাবিক। তিনি বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেক কিছুরই পরিবর্তন হবে। ব্যাংকের গভর্নর পদেও এটি হয়েছে। এটা কোনো নতুন বিষয় নয়। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? এর বিশেষ কোনো কারণ নেই। এটি নতুন সরকারের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ