কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার ফাইনাল কথা – ডোন্ট কেয়ার। কোনো কেয়ার হবে না।”
এমপি আমির হামজা বলেন, “আমরা সরকারে থাকলে আরও বেশি কার্যকর ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু বিরোধীতে থাকার কারণে শতভাগ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই উপরের পর্যায়ে আমাদের পাশে থাকার কথা বলেন, তবে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তারা বিপক্ষে চলে যায়।”
তিনি আরও বলেন, “কাজ করতে গেলে বাধা আসছে, তবে এসব বাধা আমরা মেনে নেব না। অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব।”
পৌরসভার পরিচ্ছন্নতা বিষয়ে তিনি উল্লেখ করেন, “আমার বাসা কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। কিছু বাসিন্দা ময়লার গাড়িতে টাকা দিতে না চেয়ে বাসার সামনে ড্রেনে ময়লা ফেলছেন। এতে বিশেষ করে ঈদের সময় ড্রেনগুলো জ্যাম হয়ে দুর্ভোগ সৃষ্টি হয়। এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসন জরিমানা বা শাস্তির ব্যবস্থা করবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, প্রশাসক, কুষ্টিয়া পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। সভায় সমন্বয় কমিটির সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন