ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত
বাণিজ্যমন্ত্রী - খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তির বিস্তারিত পর্যালোচনা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বিভিন্ন দেশের ওপর ১৫ শতাংশ হারে ট্যারিফ আরোপের খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত হাতে আসেনি।

ট্যারিফ চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ আলোচনা অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি যেহেতু এখনও পরিবর্তনশীল, তাই এ মুহূর্তে নির্দিষ্ট মন্তব্য করা সমীচীন নয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যেসব পণ্যে সরকার আমদানির মাধ্যমে বাজারে সরবরাহে সহায়তা দিচ্ছে, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু বিক্রেতা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন বলেও তিনি সতর্ক করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি পর্যালোচনার পর সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তির বিস্তারিত পর্যালোচনা করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক আরোপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বিভিন্ন দেশের ওপর ১৫ শতাংশ হারে ট্যারিফ আরোপের খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত হাতে আসেনি।

ট্যারিফ চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ আলোচনা অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি যেহেতু এখনও পরিবর্তনশীল, তাই এ মুহূর্তে নির্দিষ্ট মন্তব্য করা সমীচীন নয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যেসব পণ্যে সরকার আমদানির মাধ্যমে বাজারে সরবরাহে সহায়তা দিচ্ছে, সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু অসাধু বিক্রেতা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন বলেও তিনি সতর্ক করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ