ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নরসিংদীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: নরসিংদীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের বাসিন্দা জজ মিয়া ও আসিয়া বেগমের ছেলে জুনায়েদ গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা জানান, দুপুর গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে বাড়ির পাশের কচুরিপানায় ঢাকা একটি ডোবা থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। স্বজনদের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে তারা হত্যার আশঙ্কা করছেন। নিহত জুনায়েদ স্থানীয় ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুর খবরে বিদ্যালয় ও গ্রামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এদিকে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মধ্যেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জোরালো হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নরসিংদীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ