২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেও রাষ্ট্রদূত পৃথক বৈঠক করেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকগুলোতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতর মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি এবং তথ্য ও সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে এবং অর্থনৈতিক ও জনশক্তি খাতের পাশাপাশি গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি ডিজিটাল সম্প্রচারব্যবস্থা উন্নয়ন, কনটেন্ট বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের সরকারি ও বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হলে উভয়পক্ষই উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমবাজার ও বিনিয়োগের পাশাপাশি মিডিয়া ও তথ্য খাতেও সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, সম্প্রচার অবকাঠামো উন্নয়ন এবং যৌথ কর্মসূচির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব বলেও তিনি মত দেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠকে সম্প্রচার নীতিমালা উন্নয়ন, মিডিয়া সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়গুলো গুরুত্ব পায়। উভয়পক্ষ ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বৈঠক শেষে পারস্পরিক সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন