ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায় নিহত : ২ কিশোর

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায়  নিহত : ২ কিশোর
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলো রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলর শিক্ষার্থী। নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণিতে পড়ত। মোটরসাইকেল চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মো. কালামের ছেলে আজিজুল ইসলাম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ বিকেলে মোটরসাইকেল নিয়ে ওই তিন কিশোর ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের চালক। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে বসা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক আজিজুল তেমন কোনো আঘাত পায়নি।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায় নিহত : ২ কিশোর

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলো রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলর শিক্ষার্থী। নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণিতে পড়ত। মোটরসাইকেল চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মো. কালামের ছেলে আজিজুল ইসলাম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ বিকেলে মোটরসাইকেল নিয়ে ওই তিন কিশোর ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরসাইকেলের চালক। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে বসা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ওই দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক আজিজুল তেমন কোনো আঘাত পায়নি।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ