ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সারাদেশে সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)
ছবি: সারাদেশে সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)

সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা এবং সত্য প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বিসিপিসি)। সংগঠনটি বলেছে, দেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা এবং গণতন্ত্রের জন্য অশনিসংকেত। গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকারের স্বাক্ষরে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বাস্তবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক শারীরিক হামলা, ক্যামেরা ভাঙচুর, মিথ্যা মামলা, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। এসব ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং জনগণের তথ্য জানার মৌলিক অধিকারকেও ক্ষুণ্ন করছে।

নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তারা মনে করেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় না আনলে ভয়ের সংস্কৃতি তৈরি হবে, যা ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনতে পারে।

বিসিপিসি আরও জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সীমিত সুযোগ-সুবিধা ও নিরাপত্তাহীনতার মধ্যেও তারা দুর্নীতি, অনিয়ম ও বাস্তব চিত্র তুলে ধরেন। কিন্তু অনেক সময় প্রভাবশালী মহলের চাপ, মামলা বা হুমকির কারণে তাদের পেশাগত কার্যক্রম ব্যাহত হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে মাঠপর্যায়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনগত সহায়তা এবং হামলা বা নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়ন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক সুরক্ষা আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির মতে, সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা গেলে তা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, পুরো দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। কারণ স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত হলেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন সুসংহত হবে এবং উন্নয়নের পথ আরও সুগম হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সারাদেশে সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ