রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে **লক্ষ্মীপুর পৌর শহর**ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকা। এ সময় কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং যথাযথ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইনে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সুচনা জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও বিধি লঙ্ঘনের কারণে এসব জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন