ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজান উপলক্ষে ব্যবসায়ীদের বিশেষ উদ্যোগ

৫০ শতাংশ কম লাভে পাইকারি পণ্য বিক্রির ঘোষণা

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

৫০ শতাংশ কম লাভে পাইকারি পণ্য বিক্রির ঘোষণা

রমজান উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারের ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন, তারা তাদের পাইকারি পণ্য ৫০ শতাংশ কম লাভে বিক্রি করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কারওয়ানবাজার ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, পুরো রমজান জুড়ে পাইকারি নিত্যপণ্যগুলো ৫০ শতাংশ কম লাভে বিক্রি হবে।

এসময় গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি করার ঘোষণা দেওয়া হয়; আগে এটি বিক্রি হত ৭৮০ টাকায়। এছাড়া চালের দাম এক টাকা, তেলের দাম দুই টাকা কমিয়ে পাইকারি দরে বিক্রির কথা জানানো হয়। লেবু ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদনস্থল থেকে ঢাকা আনার খরচসহ তারা সাধারণত প্রতি লেবু দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করেন। এবার রমজানে প্রতি লেবু এক টাকা লাভে বিক্রি করা হবে।

ছোলা পাইকারি দরে ৮৩ টাকায় বিক্রি হবে, যেখানে আগের দাম ছিল ৮৫ টাকা। ইফতারির জন্য ব্যবহৃত শরবতের বড় ট্যাংক ১,৫৮০ টাকায় কেনার পর এক হাজার ৫৬০ টাকায় বিক্রি করা হবে। সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৯৪৫ টাকায় কেনা হলেও রমজান উপলক্ষে পাঁচ টাকা কমিয়ে বিক্রি করা হবে।

ব্যবসায়ীরা মনে করছেন, এই উদ্যোগের প্রভাব খুচরা বাজারে পড়বে এবং ক্রেতারা এর সুফল পাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫০ শতাংশ কম লাভে পাইকারি পণ্য বিক্রির ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজান উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারের ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন, তারা তাদের পাইকারি পণ্য ৫০ শতাংশ কম লাভে বিক্রি করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কারওয়ানবাজার ব্যবসায়ী সমিতির নেতারা এবং বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, পুরো রমজান জুড়ে পাইকারি নিত্যপণ্যগুলো ৫০ শতাংশ কম লাভে বিক্রি হবে।

এসময় গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি করার ঘোষণা দেওয়া হয়; আগে এটি বিক্রি হত ৭৮০ টাকায়। এছাড়া চালের দাম এক টাকা, তেলের দাম দুই টাকা কমিয়ে পাইকারি দরে বিক্রির কথা জানানো হয়। লেবু ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদনস্থল থেকে ঢাকা আনার খরচসহ তারা সাধারণত প্রতি লেবু দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করেন। এবার রমজানে প্রতি লেবু এক টাকা লাভে বিক্রি করা হবে।

ছোলা পাইকারি দরে ৮৩ টাকায় বিক্রি হবে, যেখানে আগের দাম ছিল ৮৫ টাকা। ইফতারির জন্য ব্যবহৃত শরবতের বড় ট্যাংক ১,৫৮০ টাকায় কেনার পর এক হাজার ৫৬০ টাকায় বিক্রি করা হবে। সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৯৪৫ টাকায় কেনা হলেও রমজান উপলক্ষে পাঁচ টাকা কমিয়ে বিক্রি করা হবে।

ব্যবসায়ীরা মনে করছেন, এই উদ্যোগের প্রভাব খুচরা বাজারে পড়বে এবং ক্রেতারা এর সুফল পাবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ