ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কমল এলপি গ্যাসের দাম

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কমল এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে এবং জানিয়েছে, এখন থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও নির্ধারিত হয়। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়।

জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। অটোগ্যাসের দামও ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা হয়।

বিইআরসি নির্ধারণ করেছে অন্যান্য সিলিন্ডারের দামও। ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১,৪১৩ টাকা, ১৫ কেজি ১,৬৯৬ টাকা, ১৬ কেজি ১,৮০৯ টাকা, ১৮ কেজি ২,০৩৫ টাকা, ২০ কেজি ২,২৬০ টাকা, ২২ কেজি ২,৪৮৭ টাকা, ২৫ কেজি ২,৮২৬ টাকা, ৩০ কেজি ৩,৩৯১ টাকা, ৩৩ কেজি ৩,৭৩১ টাকা, ৩৫ কেজি ৩,৯৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫,০৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কমল এলপি গ্যাসের দাম

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ