ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রুমায় সেনা অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

এলেক্স বড়ুয়া
এলেক্স বড়ুয়া বান্দরবান সদর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রুমায় সেনা অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে সেনার উপস্থিতি টের পেয়ে জেএসএস (মূল)-এর সদস্যরা পালানোর চেষ্টা করেন এবং সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। একপর্যায়ে সশস্ত্র সদস্যরা নিকটবর্তী একটি স্কুল ঘরে অবস্থান নেন। সেনাবাহিনী এলাকায় ঘেরাও চালিয়ে তল্লাশি অভিযান শুরু করলে পুনরায় গুলি বিনিময় হয়।

ঘটনাস্থল থেকে জেএসএস (মূল)-এর সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান এলাকা থেকে সেনাবাহিনী একটি এসএমজি, দুটি এসএমজি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামুনিশন, ১৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি পিস্তল পাউচ, একটি রাউটার, পাঁচ রাউন্ড এসএমজি’র খালি খোসা এবং ভারতীয় রুপি উদ্ধার করে।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রুমায় সেনা অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) সদস্য নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানকালে সেনার উপস্থিতি টের পেয়ে জেএসএস (মূল)-এর সদস্যরা পালানোর চেষ্টা করেন এবং সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। একপর্যায়ে সশস্ত্র সদস্যরা নিকটবর্তী একটি স্কুল ঘরে অবস্থান নেন। সেনাবাহিনী এলাকায় ঘেরাও চালিয়ে তল্লাশি অভিযান শুরু করলে পুনরায় গুলি বিনিময় হয়।

ঘটনাস্থল থেকে জেএসএস (মূল)-এর সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান এলাকা থেকে সেনাবাহিনী একটি এসএমজি, দুটি এসএমজি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামুনিশন, ১৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি পিস্তল পাউচ, একটি রাউটার, পাঁচ রাউন্ড এসএমজি’র খালি খোসা এবং ভারতীয় রুপি উদ্ধার করে।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ