গাজীপুরের শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পূর্তি ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জৈনাবাজার থ্রী স্টার সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, পত্রিকার প্রতিনিধি মোঃ আল-আমিন এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দেশ-সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি মোঃ আবু সাঈদ, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু ও সাধারণ সম্পাদক সোহাগ হাসান, এশিয়ান টিভির সাংবাদিক রমজান আলী রুবেল, দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার শামছুল আলম রাজু, দৈনিক লাল সবুজের প্রতিনিধি রাকিবুল হাসান আহাদ, সময়ের আওয়াজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি আফজাল হোসেন শামীম, নিউজ 21 এর প্রতিনিধি উমর ফারুক মাহী, জাগরণী টিভির প্রতিনিধি আলমগীর হোসাইন, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক মোস্তাকসহ শ্রীপুরে কর্মরত অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দৈনিক নাগরিক ভাবনা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও সত্য ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।
পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন