ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিএনসিসির নতুন প্রশাসক মিল্টন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসির নতুন প্রশাসক মিল্টন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক - মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। সেখানে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। আর গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিএনসিসির নতুন প্রশাসক মিল্টন

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। সেখানে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। আর গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ