ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিরোনাম: রাজধানীতে ‘মেঘনা পাড়ের স্বজন ফোরাম’-এর ২য় এজিএম অনুষ্ঠিত

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

শিরোনাম: রাজধানীতে ‘মেঘনা পাড়ের স্বজন ফোরাম’-এর ২য় এজিএম অনুষ্ঠিত

রাজধানীর অন্যতম অভিজাত অনুষ্ঠানস্থল বার্ডস আই কনভেনশন হল-এ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে মেঘনা পাড়ের স্বজন ফোরাম-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬। সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়ক, সমাজসেবক ও সংগঠক মোঃ আব্দুল খালেক। ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সমন্বয়ক আলহাজ্ব গোলাম মাবুদ হাওলাদার, সমন্বয়ক সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন, সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মকবুল হোসেন সিপাহী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আজিজ ফারুকীসহ জোন কমিটি ও অডিট বা নিরীক্ষা কমিটির সদস্যরা।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে মাহবুব মোর্শেদ চৌধুরী ওয়াদুদ, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ শাহজালাল বেপারী, মোঃ কায়কোবাদ, মোঃ হানিফ মিয়া, মোঃ মহিউদ্দিন ঢালী, মোঃ সালাহ উদ্দিন ঢালী, মোঃ ইউসুফ আলী, মোঃ আবুল কাশেম, মোঃ খোরশেদ আলম চকিদার, আবুল কাশেম চোকদার, মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ), মোঃ লুৎফুর রহমান মিন্টু এবং সংগঠনের সচিব মোঃ রাসেদ রানাসহ উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ সদস্য সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন ও শপথ বাক্য পাঠ করানো হয়। পরে কণ্ঠভোটে গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয় এবং ২০২৫ সালের আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি সংগঠনের আগামী এক বছরের বার্ষিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।

সভায় মানবকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যসংখ্যা বৃদ্ধি, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন সমন্বয়ক ও জোন কমিটির সদস্যরা সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে গঠনমূলক মতামত তুলে ধরেন। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে ‘স্বজন ফোরাম’ একটি আদর্শ মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল খালেক বলেন, মেঘনা পাড়ের স্বজন ফোরাম অধ্যুষিত এলাকার সজ্জন ও সচেতন মানুষের একটি সেতুবন্ধন পরিবার। ইতোমধ্যে প্রায় দুই শতাধিক সদস্য ও কয়েক হাজার সাধারণ মানুষের আস্থায় সংগঠনটি মানবকল্যাণে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে। তিনি কার্যকরী পরিষদের সুশৃঙ্খল ও সুশাসনভিত্তিক নেতৃত্বের মাধ্যমে সংগঠনের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সামাজিক সম্প্রীতি, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মেঘনা পাড়ের স্বজন ফোরাম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিরোনাম: রাজধানীতে ‘মেঘনা পাড়ের স্বজন ফোরাম’-এর ২য় এজিএম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ