টানা প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করে অন্তর্বর্তী সরকার কয়েক দফায় মামলা প্রত্যাহার করে। নতুন করে ক্ষমতায় এসে বিএনপি সরকার আরও এক হাজারের বেশি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ১,০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা–এর আমলে গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন