লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত ও সাবেক তিনবারের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল বাসেদ হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি রায়পুরের শিক্ষা, যোগাযোগ, নদীভাঙন রোধ, কৃষি ও কর্মসংস্থান খাতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, তৃণমূলের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দলকে সুসংগঠিত করতে হবে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেওয়া হয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে রায়পুরে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
মতবিনিময় সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া ও পরামর্শ মনোযোগ সহকারে শোনা হয় এবং প্রধান অতিথি বাস্তবায়নের আশ্বাস দেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন