পাকিস্তান থেকে আফগানিস্তানে পাচার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তোরঘুম সীমান্তে আটক করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির গোয়েন্দা ও বিশেষ নিরাপত্তা বাহিনী তোরঘুম সীমান্তে পরিচালিত একটি অভিযানে পাকিস্তান থেকে আসা আফগান শরণার্থীবাহী দুটি যানবাহন তল্লাশি করে এই অস্ত্রসম্ভার উদ্ধার করে। আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম আরটিএ এ তথ্য প্রকাশ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি এম-৪ রাইফেল, ১টি কালাশনিকভ, ১৭টি টি-টি পিস্তলসহ মোট ৪৯৭টি বিভিন্ন ধরনের অস্ত্র ও পিস্তল। এছাড়া ১০টি লেজার দৃষ্টিসহায়ক যন্ত্র, ১০টি দূরবীন এবং ২০০ বান্ডেল পরমিকাট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের সংখ্যা ৫২৫টি, যার মধ্যে ২৭ হাজার রাউন্ড গুলিও রয়েছে।
এই ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি পাকিস্তানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। এই পরিস্থিতিতে শরণার্থীবাহী যানবাহনে অস্ত্র পাচারের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে।
গ্রেফতার দুই ব্যক্তির পরিচয় ও তাদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে সূত্র জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন