ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রোববার, ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার প্রসিকিউশন গত ১০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছিল। একই সঙ্গে আজকের দিন ধার্য করা হয় প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধ প্রমাণের অকাট্য দলিল রয়েছে। ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মোট ২২ জন সাক্ষী জবানবন্দি দেবেন। এছাড়া ভিডিও, ডকুমেন্টারি এবং লাইভ অ্যাভিডেন্সসহ যাবতীয় প্রমাণাদি উপস্থাপন করা হবে।

গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয়। এরপর ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রোববার, ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলার প্রসিকিউশন গত ১০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছিল। একই সঙ্গে আজকের দিন ধার্য করা হয় প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধ প্রমাণের অকাট্য দলিল রয়েছে। ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মোট ২২ জন সাক্ষী জবানবন্দি দেবেন। এছাড়া ভিডিও, ডকুমেন্টারি এবং লাইভ অ্যাভিডেন্সসহ যাবতীয় প্রমাণাদি উপস্থাপন করা হবে।

গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয়। এরপর ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করা হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ