কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. আবুল কালাম পরাজিত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে সরওয়ার সিদ্দিকীর অফিসে তিনি ফুল ও মিষ্টি নিয়ে যান।
সেখানে দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় এবং নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবেশে সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়। স্থানীয়দের মতে, সাধারণত নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে দূরত্ব বা বিরূপ মনোভাব দেখা গেলেও এই ঘটনা তার ব্যতিক্রম উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে মো. আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসার স্থান নেই। তিনি লাকসাম–মনোহরগঞ্জ এলাকাকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান।
অপরদিকে পরাজিত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি ইতিবাচক রাজনীতির একটি অনুকরণীয় দৃষ্টান্ত এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও বিশ্লেষকদের মতে, এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক বিভাজন ও সহিংসতা কমাতে ভূমিকা রাখতে পারে এবং তৃণমূল রাজনীতিতে সহনশীলতার সংস্কৃতি জোরদার করতে সহায়ক হতে পারে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন