রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুতে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। আজ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৬টা ২৬ মিনিটে সূর্যোদয় হবে। নদীবন্দরের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন