নওগাঁ: নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ (২২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ০০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পত্নীতলা থানাধীন চকনিরখিল গ্রামের KHB নামক ইটভাটায় একজন চোর প্রবেশের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি ডিউটিতে নিয়োজিত এসআই সমর আচার্য সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সন্দেহভাজন চোর মোঃ আজিজুল হক (৩২), পিতা- মোঃ আয়নুল ইসলাম, ঠিকানা- তালবোনা সেলিমপুর, থানা- ধামইরহাটকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার কাছে থাকা মোটরসাইকেলটি তার বাবার বলে দাবি করে।
মোটরসাইকেলটির মালিকানা নিয়ে সন্দেহ দেখা দিলে পুলিশ নম্বরপ্লেটে উল্লেখিত নজিপুর বাজারের সংশ্লিষ্ট শোরুমের প্রতিনিধিকে ঘটনাস্থলে এনে যাচাই করে। যাচাই শেষে নিশ্চিত হয় যে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক ধামইরহাট থানাধীন এলাকার একজন ব্যক্তি। পরে মালিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার ইটভাটা থেকে চুরি হয়েছিল।
এই ঘটনায় মোটরসাইকেল চুরির অভিযোগে মোঃ আজিজুল হককে গ্রেফতার করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, ধৃতকে আইনি প্রক্রিয়া অনুসারে শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন