সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আজ শুক্রবার বিকেল ৩টায় উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এমপি রফিকুল ইসলাম খান বলেন, তিনি শুধু ভোট দিয়ে জয়ী করেছেন এমন মানুষেরই নয়, ভোট না দেওয়া মানুষকেও সমানভাবে প্রতিনিধিত্ব করবেন। তিনি জোর দিয়ে বলেন, উল্লাপাড়া-সলঙ্গা এলাকার প্রায় পৌনে ৫ লাখ ভোটার এবং ১০ লাখ মানুষ তাঁর দায়িত্বভুক্ত। এমপি হিসেবে তার সকল কাজ হবে স্থানীয় মানুষের কল্যাণে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায়।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে তাঁর ইস্তেহারে উল্লেখিত সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স কোর্স চালুর প্রতিশ্রুতি তিনি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন। এছাড়া উল্লাপাড়া-সলঙ্গার সর্বস্তরের মানুষের মাঝে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচনের পরে পরিকল্পিতভাবে কিছু নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যা তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবগত করেছেন এবং সন্ত্রাসী যেই হোক, তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
এমপি রফিকুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী এলাকায় কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ বা মাস্তানি কাউকে করতে দেবেন না। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অচিরেই শুরু করা হবে এবং সরকারি বরাদ্দ জনসম্মুখে প্রকাশিত হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করতে পারেন।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে উন্নয়নমুখী ও নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন