উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মিডিয়া ও সংস্থা ইতোমধ্যে তাদের মূল্যায়ন তুলে ধরেছে। তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে সন্ধ্যা ৭টার আগেই ভোট গণনা শেষ হলেও ফলাফল আনতে বিলম্ব হয়েছে।
তিনি বলেন, “উল্লাপাড়া-সলঙ্গার প্রিয় ভোটার ভাই-বোনেরা মন উজাড় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এমপি আরও বলেন, “আমি জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিরাজগঞ্জ-৪ আসনের প্রায় পৌনে পাঁচ লাখ ভোটার ও ১০ লাখ মানুষের প্রতিনিধি। আমার সকল কাজ হবে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কল্যাণে ও ইনসাফ প্রতিষ্ঠায়।”
তিনি নির্বাচনি এলাকায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাস্তানি দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে তিনি জানান, সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি উল্লাপাড়া-সলঙ্গায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরাপদ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধভাবে উল্লাপাড়াকে ঢেলে সাজাব। খুব শিগগিরই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। সরকারি বরাদ্দের অর্থ জনসম্মুখে প্রকাশ করা হবে, যাতে সবাই অংশগ্রহণ ও তদারকি করতে পারেন।”
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন