লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর নির্দেশে ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫) এবং রাহি হাওলাদার (২০)-কে।
মামলার এজাহার সূত্রে অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। তিনি ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যাতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, এ সময় ডা. হারুনুর রশীদকে মারধর করে জখম করা হয় এবং চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
একই ধরনের অভিযোগে চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি রামগতি উপজেলায় আরও ২৬ জনের নামে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন