ফেসবুকে অনুসারী সংখ্যা ৫ লাখ বা অর্ধ-মিলিয়ন ছাড়িয়ে যাওয়ায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভূতির কথা জানান।
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, অধ্যাপক ইউনূস সরকারের মুখপাত্র হিসেবে দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে যখন তিনি পদত্যাগ করেন, তখন তার অনুসারী সংখ্যা ছিল ৪ লাখ ৯৮ হাজার। তিনি ধারণা করেছিলেন, সরকারি দায়িত্ব ছাড়ার পর এবং নিয়মিত প্রেস ব্রিফিং বন্ধ হয়ে যাওয়ায় এই সংখ্যা হয়তো দ্রুত কমে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। গত দুই দিনেই তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেয়ে অর্ধ-মিলিয়ন বা ৫ লাখের মাইলফলক স্পর্শ করেছে।
এই অভাবনীয় বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, "কী হচ্ছে আসলে?" একইসঙ্গে তার প্রতি ভালোবাসা ও সমর্থন বজায় রাখায় অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আমি সত্যিই সম্মানিত বোধ করছি। ধন্যবাদ, আমার বন্ধুরা!" উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল আলমের পোস্টগুলো বেশ আলোচনায় থাকতো।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন