পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি.সি.পি.সি)। সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, “হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সূরা আল-বাকারা, আয়াত ১৮৩)। সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই আয়াতের মাধ্যমে রোজার মূল লক্ষ্য হিসেবে তাকওয়া ও আত্মসংযম অর্জনের বিষয়টি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহভীতি ও ভালোবাসা থেকেই একজন রোজাদার পানাহার ও সব ধরনের আবেগ-বাসনা থেকে বিরত থাকেন। এ চেতনা ব্যক্তিজীবনে নৈতিকতা, শুদ্ধতা ও আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, রমজান আত্মশুদ্ধি ও গুনাহ মাফের এক মহাসুযোগ। তিনি এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং মানবসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞপ্তিতে হাদিসের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বিশেষ প্রতিদানের ঘোষণা দিয়েছেন। জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি বিশেষ দরজা রয়েছে, যা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবেন- এমন বর্ণনাও তুলে ধরা হয়।
পরিশেষে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন