ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অদ্ভুত নীল পাখিটির খোঁজে

আতাউর রহমান :
আতাউর রহমান :
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

অদ্ভুত নীল পাখিটির খোঁজে

আজকের ব্যস্ত শহরও কখনো কখনো চমকে দিতে জানে !

ইটের দেওয়ালের আড়ালে, ধোঁয়া আর শব্দের রাজত্বের শহরের ভেতর হঠাৎই দেখা মিলেছে এক অদ্ভুত নীল রঙের পাখির ! যাকে নাকি আগে কেউ কখনো দেখেনি। খবরটা ছড়িয়ে পড়তেই কৌতূহলী চোখগুলো যেন নতুন এক গল্পের খোঁজ পেয়ে গেছে।

প্রকৃতিপ্রেমীদের মধ্যে অদ্ভুত এক উচ্ছ্বাস কাজ করছে। কেউ মোবাইল উঁচিয়ে ছবি তুলছে, কেউ দূর থেকে তাকিয়ে ভাবছে, এ কি সত্যিই নতুন কোনো অতিথি ! নাকি প্রকৃতির কোনো নীরব বার্তা? 

শহরের মানুষ, যারা কিনা প্রতিদিন সময়ের পেছনে দৌড়ায়, তারাও আজ কয়েক মুহূর্ত থেমে গেছে ওই নীল ডানার দিকে তাকিয়ে।

পাখিটিকে বেশিরভাগ সময় দেখা গেছে শহরের পার্কের এক পুরনো গাছের ডালে। গাছটি নিজেও যেন অনেক দিনের গল্প বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা নামলে যেখানে ভিড় জমে হাঁটতে আসা মানুষদের। সেই চেনা জায়গাটাই আজ একটু অন্যরকম, একটু বেশি জীবন্ত।

হয়তো পাখিটি কোনো হারিয়ে যাওয়া বনভূমির দূত !

হয়তো সে কেবল পথ ভুলে আসা এক নীল ভ্রমণকারী !!

অথবা, হয়তো আমাদের ভুলে যাওয়া বিস্ময়বোধটাকেই সে আবার জাগিয়ে দিতে এসেছে !!!

সন্ধ্যা নামার পুর্বে আপনি যদি একটু সময় বের করতে পারেন, একবার সেই পার্কে ঘুরে আসতে পারেন। 

কে জানে? পুরনো গাছের ডালে বসে নীল পাখিটি এখনও শহরের মানুষদের নীরবে দেখে যাচ্ছে কিনা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অদ্ভুত নীল পাখিটির খোঁজে

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ