ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের বাহিনী গঠনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের বাহিনী গঠনের ঘোষণা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে নতুন একটি সংগঠন গঠনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। ‘ইমরান খান রিলিজ ফোর্স’ নামে গঠিত এই সংগঠনের লক্ষ্য হলো কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। তিনি জানান, কারাগারে থাকা ইমরান খান তাকে সরাসরি ‘রাজপথের আন্দোলন’ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

সম্প্রতি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এই তথ্য প্রকাশের পর পিটিআই নেতাকর্মীরা ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

তবে পাকিস্তান সরকার দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে সর্বোত্তম চিকিৎসা সুবিধা পাচ্ছেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের বাহিনী গঠনের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে নতুন একটি সংগঠন গঠনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। ‘ইমরান খান রিলিজ ফোর্স’ নামে গঠিত এই সংগঠনের লক্ষ্য হলো কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। তিনি জানান, কারাগারে থাকা ইমরান খান তাকে সরাসরি ‘রাজপথের আন্দোলন’ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

সম্প্রতি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এই তথ্য প্রকাশের পর পিটিআই নেতাকর্মীরা ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

তবে পাকিস্তান সরকার দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে সর্বোত্তম চিকিৎসা সুবিধা পাচ্ছেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ