সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। এই প্রথমবারের মতো একই সঙ্গে একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং একজন বিরোধীদলীয় হুইপ নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
সিরাজগঞ্জ–২ আসন থেকে নির্বাচিত হয়ে নতুন সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলাবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, সিরাজগঞ্জ–৬ থেকে নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এম এ মুহিত, যিনি সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ টুকুর আপন ভাগ্নে। একই জেলার দুই ঘনিষ্ঠ আত্মীয়ের এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া স্থানীয়ভাবে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ–৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিরোধীদলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। সরকার ও বিরোধী—উভয় পক্ষেই সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব থাকায় রাজনৈতিক ভারসাম্য ও জেলার স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।
একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় হুইপ হওয়ায় সিরাজগঞ্জে এখন আনন্দ ও প্রত্যাশার আবহ বিরাজ করছে। তবে এই আনন্দের পাশাপাশি স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে সিরাজগঞ্জকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ।
জেলাবাসীর বিশ্বাস, এই তিন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সম্মিলিত প্রচেষ্টায় সিরাজগঞ্জ উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন