ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত অন্তত ১৩
চিত্র : সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। বুধবার রাতে সোলজার বাজার নং ৩-এলাকায় ভবনের প্রথম তলায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বিস্ফোরণের প্রভাবে ভবনের একটি অংশ ধসে পড়লে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণটি একটি গ্যাস লিকেজ থেকে ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিনের কারণে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত অন্তত ১৩

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের করাচিতে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। বুধবার রাতে সোলজার বাজার নং ৩-এলাকায় ভবনের প্রথম তলায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

বিস্ফোরণের প্রভাবে ভবনের একটি অংশ ধসে পড়লে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণটি একটি গ্যাস লিকেজ থেকে ঘটেছে, সম্ভবত গ্যাস সাকশন মেশিনের কারণে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ