ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দিদের দিলেন নতুন জীবনের সুযোগ

রমজান উপলক্ষে ১,৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসকের

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজান উপলক্ষে ১,৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসকের

পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানান, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শন তাঁর মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রমজানকে সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজান উপলক্ষে ১,৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসকের

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানান, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শন তাঁর মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রমজানকে সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ