ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্বর্ণের দাম কমলো: প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণের দাম কমলো: প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা হ্রাস

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য সমন্বয় করা হয়েছে। দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায়।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি দেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন ভরিতে ২,২১৬ টাকা কমানো হয়েছিল। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা, এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার দাম বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩,৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বার বাড়ানো এবং ৭ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যা মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্বর্ণের দাম কমলো: প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা হ্রাস

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ