ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষকদের বেতন প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক :
শিক্ষা ডেস্ক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষকদের বেতন প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী - ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় সবাই জানেন, তিনি নিজেও জানেন। তবে এখন অপেক্ষা করতে হবে এবং দেখা যাবে সরকার কী ব্যবস্থা নেবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “লেস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে শুধু হাইজাম্প নয়, বরং আরও বড় জাম্প দিতে হবে। পোলভল্ট জাম্পের মাধ্যমে শিক্ষায় পরিবর্তন আনতে হবে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি স্মরণ করান, আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তাই শিক্ষাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কালচারাল মাইন্ডের লোকদের। তবে তিনি বলেন, শুধু নাচ-গান বা নাটক করা নয়, শিক্ষাখাতকে আরও কার্যকরভাবে পরিচালনা করা হবে। “আমরা আমাদের মতে নেতৃত্ব দেব এবং শিক্ষায় পরিবর্তন আনব। সবকিছু আমরা এখন থেকে ধাপে ধাপে শুরু করব,” যোগ করেন তিনি।

অপশনাল SEO শিরোনাম:

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষকদের বেতন প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় সবাই জানেন, তিনি নিজেও জানেন। তবে এখন অপেক্ষা করতে হবে এবং দেখা যাবে সরকার কী ব্যবস্থা নেবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “লেস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতে শুধু হাইজাম্প নয়, বরং আরও বড় জাম্প দিতে হবে। পোলভল্ট জাম্পের মাধ্যমে শিক্ষায় পরিবর্তন আনতে হবে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি স্মরণ করান, আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তাই শিক্ষাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া হবে।

সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কালচারাল মাইন্ডের লোকদের। তবে তিনি বলেন, শুধু নাচ-গান বা নাটক করা নয়, শিক্ষাখাতকে আরও কার্যকরভাবে পরিচালনা করা হবে। “আমরা আমাদের মতে নেতৃত্ব দেব এবং শিক্ষায় পরিবর্তন আনব। সবকিছু আমরা এখন থেকে ধাপে ধাপে শুরু করব,” যোগ করেন তিনি।

অপশনাল SEO শিরোনাম:

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ