পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্বের ছুটির তালিকা সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।
সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজানের ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একইভাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোও আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।
উল্লেখ্য, গত রোববার উচ্চ আদালতের এক রিট মামলার শুনানি শেষে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়েছিল। পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আদালত স্থগিতাদেশ প্রদান করে, যা নিয়ে জনমনে ও শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্তের ফলে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং শিবরাত্রী ব্রত উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গত সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছিল। তবে মাদ্রাসাসমূহে নির্বাচনের ছুটির সাথে সমন্বয় করে আগেভাগেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে, যা আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী আজ বুধবার থেকেই ঈদের ছুটি শুরু হয়েছে এবং ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক সমাজ। তারা মনে করছেন, রমজানে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা ধর্মীয় ও পারিবারিক আবহে সময় কাটানোর সুযোগ পাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন