ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজান মাসকে সামনে রেখে কালীগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালত

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাসকে সামনে রেখে কালীগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালত
ছবি: কালীগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৪টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অধিক মূল্য আদায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে বাজারে অস্থিরতা রোধ ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

নিয়মিত তদারকি কার্যক্রম বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজান মাসকে সামনে রেখে কালীগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৪টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অধিক মূল্য আদায়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না রাখার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে বাজারে অস্থিরতা রোধ ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

নিয়মিত তদারকি কার্যক্রম বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ